আমরা শিশু, আমরা চাই

আমরা শিশু আমরাবচাই

আমরা শিশু, আমরা চাই

সালওয়া সালাম

আমরা শিশু, আমরা চাই,
নিয়মিত যেন স্কুলে যাই।
নিরাপদ পানি পাই,
হাসপাতালে সেবা পাই।

আমরা চাই বইয়ের পাতা,
চাই যে খেলার মাঠ,
শিশুশ্রম আর বাল্যবিবাহ
বন্ধ হোক আজ।

বিশুদ্ধ পানির নিশ্চয়তা চাই,
চাই না কোনো অবহেলা,
প্রতিটি শিশুর তৃষ্ণা মিটুক,
সুখে কাটুক প্রতিটি বেলা।

হাসপাতালে সুস্থ হতে এসে
ময়লা-আবর্জনায় ভয়,
যে পরিবেশে বাঁচার কথা,
সেই পরিবেশই বিপদময়।

পৃথিবী জানুক আমাদের কথা,
আমাদের কণ্ঠ নীরব নয়,
শিশুর হাসি, শিশুর অধিকার—
এতেই আগামীর জয়!

What Our Viewers Say

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Salwa salam Oct 14, 2026

Thank you NCTF for publishing my news 🪐🖤