এনসিটিএফ এর সহায়তায় আবার স্কুলে ফিরল ১৩ বছরের শিশু

এনসিটিএফ এর সহায়তায় আবার স্কুলে ফিরল ১৩ বছরের শিশু কাজল (ছদ্মনাম)

শেরপুরে এনসিটিএফ-এর উদ্যোগে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর বাল্যবিবাহ প্রতিরোধ, পড়াশোনার দায়িত্ব নিল জেলা প্রশাসন।

শেরপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)-এর শিশু সদস্যদের সচেতন ও মানবিক উদ্যোগে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। শুধু তাই নয়, জেলা প্রশাসনের সহযোগিতায় মেয়েটির পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তার পরিবারের আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

১৭ নভেম্বর ২০২৬ তারিখে এনসিটিএফ -এর সাধারণ সদস্য সংগ্রহ কার্যক্রম চলাকালে আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা জানায় যে, পারিবারিক আর্থিক সংকটের কারণে তাদের সহপাঠী কাজলকে বিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সে পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং নিজের স্বপ্ন পূরণ করতে চায়।

বিষয়টি জানার পর এনসিটিএফ, শেরপুর দ্রুত পদক্ষেপ নেয়। তারা বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য অনুরোধ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মেয়েটির শিক্ষাব্যয় বহনের পাশাপাশি জেলা প্রশাসক ও জেলা পরিষদের উদ্যোগে প্রতি মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তা, এবং মেয়েটি ও তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

What Our Viewers Say

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Be the first to share your thoughts.