ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধ
ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স (এনসিটিএফ), ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের আমানতউল্লাহ ইসলামী একাডেমী স্কুলে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু কীভাবে ছড়ায় এবং এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। আলোচনায় জুনায়েদ ইসলাম রিফাত, শিশু সংসদ সদস্য ডেঙ্গু জ্বরের বিভিন্ন লক্ষণ, ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং এডিস মশার মাধ্যমে ডেঙ্গু কীভাবে ছড়ায় সে বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।
এ সময় আরও বক্তব্য দেন এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক লিজা লুসি, সাংগঠনিক সম্পাদক সায়েদুজ্জামান শ্রাবণ, শিশু গবেষক সেজদা মরিয়ম এবং শিশু সাংবাদিক লতা টপ্প। তাঁরা ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্কুলের বিভিন্ন স্থানে থাকা আগাছা পরিষ্কার করা হয় এবং যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান চিহ্নিত করে পরিষ্কার করা হয়। শিক্ষার্থীরা নিজেরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার অঙ্গীকার করে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন আমানতউল্লাহ ইসলামী একাডেমী স্কুলের প্রধান শিক্ষক বারি উল্লাহ, এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি রাদ শাহামাদ, ইউথ মেন্টর জান্নাতুন ফেরদৌসসহ শিক্ষক, এনসিটিএফ সদস্য ও শিক্ষার্থীরা।
ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশুরাই নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যান্য সদস্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
What Our Viewers Say
You guys are doing great
