শিশু অধিকার, শিশু সুরক্ষা ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

গত ১৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ), চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে এম. এ. বারী মাধ্যমিক বিদ্যালয়ে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রায় প্রায় ৫০ জন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও এনসিটিএফের সদস্যরা অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে দুটি সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। প্রথম সেশনটি পরিচালনা করেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলার সভাপতি সাদিক বিন রহমান এবং দ্বিতীয় সেশনটি পরিচালনা করেন শিশু সাংবাদিক শাহরিয়ার আলম মালিক রাফিন।

সেশনগুলোতে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং ওয়ার্ড ফাইন্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের এনসিটিএফের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। সংগঠনের সদস্য হতে আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং আগ্রহীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

পরিশেষে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে ক্যাম্পেইনটি সম্পন্ন হয়।

ইবনে ইউসুফ আল সাফিন,চুয়াডাঙ্গা

What Our Viewers Say

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Be the first to share your thoughts.