সীমান্ত থেকে সমুদ্র—শিশুদের পাশে এনসিটিএফ
সীমান্ত থেকে সমুদ্র—শিশুদের পাশে এনসিটিএফ
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজারের ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত শিশুদের পাশে দাঁড়াতে এনসিটিএফ চুয়াডাঙ্গা-এর উদ্যোগে তহবিল সংগ্রহ করা হয়। সংগৃহীত সেই তহবিল দিয়ে শিশুদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ক্রয় করা হয়।
পরবর্তীতে এনসিটিএফ কক্সবাজার-এর সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় ক্রয়কৃত শিক্ষা সামগ্রীগুলো কক্সবাজারে পাঠানো হয়, যাতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা করা যায়।
আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে, এনসিটিএফ কক্সবাজার শিক্ষা সামগ্রীগুলো যথাযথভাবে গ্রহণ করে এবং পরবর্তীতে সেগুলো ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত শিশুদের মাঝে পৌঁছে দেয়। এর মাধ্যমে শিশুদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পাশে দাঁড়ানোর একটি আন্তরিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়।
এই কার্যক্রম শুধু শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ নয়; বরং দেশের এক প্রান্তের শিশুরা অন্য প্রান্তের দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের পাশে দাঁড়ানোর একটি সুন্দর দৃষ্টান্ত। চুয়াডাঙ্গা থেকে কক্সবাজার—দূরত্ব যতই হোক, শিশুদের অধিকার ও শিক্ষার জন্য আমাদের দায়িত্ব এক।
এনসিটিএফ চুয়াডাঙ্গা ভবিষ্যতেও শিশুদের অধিকার, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
“সীমান্ত থেকে সমুদ্র—শিশুদের পাশে এনসিটিএফ।”
আয়োজনে: ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স (এনসিটিএফ), চুয়াডাঙ্গা জেলা
সহযোগিতায়: ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স (এনসিটিএফ), কক্সবাজার জেলা
ইফফাত তাইয়িবা ইশারা, শিশু সাংবাদিক, চুয়াডাঙ্গা
What Our Viewers Say
Be the first to share your thoughts.
