ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা কর্তৃক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মনিটরিং চলাকালীন সময়ে চিকিৎসাধীন শিশুদের অভিভাবক ও দায়িত্বরত নার্সদের সাথে কথা বলে শিশুদের শারীরিক অবস্থা, চিকিৎসা সেবা এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
মনিটরিংকালে শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের মধ্যে দেখা যায়,
• নিউমোনিয়ায় আক্রান্ত শিশু – ১০ জন
• ঘন ঘন বমির সমস্যায় আক্রান্ত শিশু – ৪ জন
• ঠান্ডা, কাশি ও এজমায় আক্রান্ত শিশু – ৬ জন
• পুষ্টিহীনতায় আক্রান্ত শিশু – ৩ জন
• প্রস্রাবে ইনফেকশনে আক্রান্ত শিশু – ১ জন
• জন্ডিসে আক্রান্ত শিশু – ৩ জন
• রক্তে ভাইরাস আক্রান্ত শিশু – ১ জন
মনিটরিংকালে রোগীদের অভিভাবকরা জানান, শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ক্যানোলা, ইনজেকশন, স্যালাইন, তুলা, টেপ, পাইপ, নাপা সিরাপসহ বিভিন্ন জরুরি জিনিস বাইরে থেকে কিনতে হচ্ছে। এর ফলে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
দায়িত্বরতদের সাথে কথা বলে জানা যায়, প্রয়োজনীয় কিছু চিকিৎসা সামগ্রীর সংকট, জনবল স্বল্পতা এবং জরুরি সেবা সামগ্রীর অপ্রতুলতার কারণে সেবা কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়াও ওয়ার্ডের পরিবেশগত কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়।
এসব বিষয় দ্রুত সমাধানের লক্ষ্যে এনসিটিএফ চুয়াডাঙ্গার পক্ষ থেকে সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
ইবনে ইউসুফ আল সাফিন, চুয়াডাঙ্গা
What Our Viewers Say
Be the first to share your thoughts.
